• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ধর্ষণের বিচারের আশ্বাস দিয়ে, সেই স্কুলছাত্রীকেই ধর্ষণ

অক্টো. 4, 2019

ধামরাইয়ে ধর্ষণের বিচারের আশ্বাস দিয়ে, সেই স্কুলছাত্রীকেই ধর্ষণ, সাংবাদিক শামীমের বিরুদ্ধে মামলা !

ধামরাই প্রতিবেদক:ধামরাইয়ে আপন ফুপার হাতে ধর্ষণের শিকার হয়ে আদালতে মামলা করেন ভুক্তভোগী স্কুলছাত্রী। আর সেই ধর্ষণ মামলার বিচারে সহায়তা করার কথা বলে ধামরাইয়ে একটি রিসোর্টে নিয়ে সেই স্কুলছাত্রীকেই এবার ধর্ষণের অভিযোগ সাংবাদিক শামীম খানের বিরুদ্ধে। এ নিয়ে থানায় মামলা দায়েরও হয়েছে।

বৃহস্পতিবার(৩ অক্টোবর) রাতে এ ঘটনায় ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর খালা বাদী হয়ে শামীম খানকে আসামী করে মামলা দায়ের করেন। এর আগে, বুধবার (০২ অক্টোবর) দুপুরে ধামরাইয়ে আলাউদ্দিন পার্কের রিসোর্টে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শামীম খান ধামরাই পৌরসভার ঘরিদারপাড়ার মৃত জহির খানের ছেলে। বর্তমানে দৈনিক যুগান্তর পত্রিকায় ধামরাই প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

মামলার এজহার থেকে জানা যায়, গত ২৫ আগস্ট ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ অনুযায়ী একটি মামলা দায়ের করেন ওই তরুণীর পরিবার, যার এফআইআর নং ৩৯। যেখানে আপন ফুপা ওই ছাত্রী ধর্ষন করে ও গ্রেপ্তারও হয়। পরে শামীম খান সাংবাদিক পরিচয়ে এ মামলার ন্যায় পাওয়ানোর কথা বলে ওই কিশোরীর পরিবারের সাথে সুসম্পর্ক গড়ে তুলেন।

পরে গত মঙ্গলবার ( ১ অক্টোবর) শামীম ওই তরুণীর পরিবারকে মুঠো ফোনে জানায় মামলার প্রয়োজনে ওই তরুণীকে নিয়ে কোর্টে যেতে হবে। ভুক্তভোগী পরিবার এতে রাজি হয়। পরদিন বুধবার (২ অক্টোবর) সকাল ১০টায় শামীম নিজের ব্যক্তিগত প্রাইভেটকারের করে ওই তরুণীকে নিয়ে আসেন। বড় জজ আসবে বলে দুপুরে ওই তরুণীকে ধামরাইয়ের আলাউদ্দিন পার্কের রিসোর্টের একটি কক্ষে ওই তরুণী নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পরে বিকেলে ওই তরুণীকে একই প্রাইভেটকারে করে তিনি ওই তরুণীর বাড়ির পাশের বাজারে নামিয়ে দিয়ে আসেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ঘটনাটি অত্যন্ত নেক্কারজনক। ধর্ষক শামীমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে এর আগেও ধামরাইয়ে ধর্ষণের মামলা রয়েছে ও গ্রেপ্তার হয়েছিলো।

তিনি আরও জানান, ভুক্তভোগী ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments