• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে টোলের টাকা না দেয়ায় রিক্সা চালককে পিটিয়ে জখম

ডিসে. 6, 2019

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই পৌরসভায় ইজারাদারের টোল না দেয়ায় এক অটোরিকশা চালককে পিটিয়ে জখম করেছে স্থানীয় ইজাদারের লোকজন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অটোরিকশা চালকের নাম রায়হান (৩৫) তার বাড়ি বগুড়ার আদমদিঘী উপজেলার বিনাহালি গ্রামে। তার বাবার নাম আব্দুর ছাত্তার। সে ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া মহল্লার জসিম উদ্দিনের ভাড়াটিয়া।

শুক্রবার সন্ধ্যায়  ইসলামপুর রিকশা স্ট্যান্ডে হামলার শিকার হন। পরে স্থানীয় সাংবাদিক মিলন সিদ্দিকী ছুটে এসে তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যায় ধামরাই পৌরসভার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রিকসা স্ট্যান্ডে ইজারাদারের নিয়োগ করা ব্যক্তিদের কাছ থেকে ২০ টাকা চাঁদা আদায়ের (টোল) রশিদ নেয় রায়হান। কিন্তু টাকা দিতে একটু দেরী হওয়ায় রায়হানকে বাঁশ দিয়ে বেধড়ক পেটাতে থাকে ইজারাদারের নিয়োগকৃত ৩ ব্যক্তি। এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপরও থেমে থাকেনি বাঁশের আঘাত। এতে রায়হানের মাথা ফেটে যায়।

এসময় তার কাছ থেকে ৫০০ টাকা ও ব্যাবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments