
ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাই পৌর এলাকায় ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় ফাতেমা আক্তার (০৮) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ জুন) রাতে ধামরাই পৌরসভার বড় চন্দ্রাইল মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার দুগুরিয়া গ্রামের মোঃ আবু বকরের মেয়ে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, গতকাল রাত ৮ টার দিকে ঢুলিভিটা থেকে ছেড়ে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশা বড় চন্দ্রাইল এলাকায় ফাতেমাকে ধাক্কা দিলে প্রথমে শিশুটি আহত হয় আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎক তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহা জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
