• শনি. এপ্রিল ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ভুট্টা ক্ষেতে রংমিস্ত্রির মরদেহ

মার্চ 3, 2023

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৩ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের রাধানগর এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আসলাম হোসেন লিটন (২৮) ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। সে পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।

ধামরাই থানা পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে লাশের খবর জানতে পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন- ভুট্টা ক্ষেত থেকে আসলাম হোসেন লিটন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments