
রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে ঈদুল আযহা উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন উপজেলার আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফ হোসেন। এ উপলক্ষে তিনি বিশেষ প্রীতিভোজের আয়োজন করেন। তার নিজ ইউনিয়নবাসী, উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিমন্ত্রণ জানান এ অনুষ্ঠানে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। তিনি সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
প্রীতিভোজ শেষে আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বেনজীর আহমদ এমপি, উপজেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার, প্রকৌশলী আবুল বাশার প্রমুখ।
