• বুধ. মে ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আলোকিত যাদবপুরের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

জুন 16, 2024

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের ১০০ শত সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ জুন) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত যাদবপুর এর উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ পুলিশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার ও আলোকিত যাদবপুর সংগঠনের উদ্যোক্তা ধামরাইয়ের কৃতি সন্তান শহিদুল ইসলামের সার্বিক সহায়তায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আওলাদ হোসেনের সভাপতিত্বে যাদবপুর বিএম স্কুল এন্ড কলেজের মাঠে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ আলম হোসাইন, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার এরশাদ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments