• বুধ. মে ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জুন 28, 2024

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাই উপজেলায় আন্তঃইউনিয়ন ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নকআউট সিস্টেমের ১৬ দলের প্রতিযোগিতায় এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন সোমভাগ ইউনিয়ন একাদশ ও বালিয়া ইউনিয়ন একাদশ।

শুক্রবার (২৮ জুন) বিকেলে ধামরাই সরকারি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ, ধামরা ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম শেখসহ ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।

খেলা শুরুর পূর্বে বক্তারা বলেন, ফুটবল খেলা একটি আন্তর্জাতিক খেলা এবং আমাদের দেশে এর জনপ্রিয়তা সব খেলার উপরে। খেলাধুলা তরুন সমাজকে মাদক থেকে দূরে রাখে। দেহ ও মনকে সুস্থ্য রাখতে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা প্রশাসনকে ধন্যবাদ এতো সুন্দর একটি আয়োজন করার জন্য।

খেলায় ট্রাইব্রকারে ৫-৪ গোলে জয়লাভ করে বালিয়া একাদশ। এই টুর্নামেন্টটি পরিচালনা করতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, টুর্নামেন্টটি পরিচালনা করতে সার্বিক সহযোগিতা করেছেন বেসরকারি এনজিও এসডিআই।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments