জাকির হোসেন সুমন : ইতালীর ভেনিসে বসবাসরত ঢাকা জেলার প্রবাসীদের সংগঠন দোহার ঐক্য পরিষদ ভেনিস এর নতুন কমিটি গঠন করা হয়। গতকাল সন্ধ্যায় ভেনিসের মেসএে র ভিয়া আলেয়ারদি ভেনিস বাংলা স্কুলের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে সর্বসম্মতি ক্রমে এক বছর মেয়াদের জন্য জাওয়ার মোড়ল কে এক নাম্বার উপদেষ্টা মোরাদ আহম্মেদ কে সভাপতি, মোক্তার হোসেন মোল্লা কে সাধারন সম্পাদক ও মোক্তার হোসেন আশিক কে সাংগঠনিক সম্পাদক করে এক শত এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় । আলোচনা সভায় কমিটির কার্যক্রম, কমিউনিটির সার্থে কাজ করা সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের এক নাম্বার সদস্য বিশিষ্ট ব্যবসায়ী নূর আলী পাঠান ঝিল্লু, ওমর ফারুক নিনি, রিপন, আবুল কালাম, রনি হোসেন রনি, ইয়াকুব হাসান, মোস্তাক মীর, হুমায়ুন আহেম্মেদ, রফিকুল ইসলাম, আসলাম, রিমন, আবুল হোসেন, হাকিম শেখ প্রমুখ।
উল্লেক্ষ্য যে গত ২০১৬ সালে বাংলাদেশী কমিউনিটির সার্থে ও প্রবাসী বাংলাদেশীদের সার্থ রক্ষায় দোহার ঐক্য পরিষদ ভেনিস সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
