• শনি. এপ্রিল ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

তৌহিদ কাদেরের মায়ের মৃত্যুতে বেগমগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আগস্ট 22, 2019

মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ ইতালী রোমের বেগমগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রধান সম্মনয়ক ইতালী বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ কাদেরের মায়ের মৃত্যুতে গত ২০আগস্ট মঙ্গলবার রোমের ভিত্তোরিও সেন্ট্রাল মসজিদে বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল করেছে বেগমগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইতালী।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বেগম গঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান জলক ও সাধারণ সম্পাদক সঞ্চালনায় আব্দুল মোতালেব লিটন, সহ সভাপতি জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম শিপন সহ সংগঠনের নেতৃবৃন্দদের আমন্ত্রণে দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমিতির সভাপতি নুরুল আবসার, রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, বেগম গঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা মোঃ হোসাইন, প্রধান সম্মনয়ক তৌহিদ কাদের, তারমিনির বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল্লাহ, আনিস বিডি, মোঃ উল্লাহ মিয়া, শাহজাহান মিয়া, কচি মিয়া, মহি উদ্দিন প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দরা মরহুমার রুহের মাগফেরাত কামনা তাহার বেহেশত নসিব কামনা করেন, অতিথিরা তাদের বক্তব্যেতে বলেন অনেকে আজ আমাদের মাঝে নেই আমরা এখানে মাত্র কিছু সময়ের জন্য এসেছি চলে যেথে হবে সবাইকে তাই আসুন আমরা নিজেদেরকে সুদ্ধি করে পরকালের জন্য মাগফেরাত কামনা করি, তৌহিদ কাদেরল মায়ের মৃত্যু তে আমরা শোকাহত আমরা তাহার জান্নাতুল ফেরদৌস কামনা করছি, পরিশেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন ভিত্তোরিও সেন্ট্রাল মসজিদের খতিব।

উল্লেখঃ তৌহিদ কাদেরের মা বিগত কয়েকদিন থেকে অসুস্থ থাকলে চিকিত্সাধীন অবস্থায় গত ৪ঠা আগস্ট শেষ নিশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহী রাজিউন। পরিশেষে তবারকেরও আয়োজন করা হয় উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে বেগম গঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ছাড়াও স্থানীয় বাংলাদেশি কমিনিউটির আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক বিশিষ্ট ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments