চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি:ফরিদপুরের চরভদ্রাসনে বুধবার বেলা এগারোটার দিকে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক অতুল সরকার। উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গন্যমান্যদের সাথে তিনি এ সভা করেন।
সভার শুরুতে সরকারী বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ হতে জেলা প্রশাসককে ফুলেল সুভেচ্ছা জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন ফরিদপুরে যোগদানের পরই চরভদ্রাসন সম্পর্কে খোজ নিয়েছেন এবং এলাকার সব থেকে বড় সমস্যা নদীভাঙ্গন বিষয়ে উর্ধতন কতৃপক্ষের সাথে তিনি কথা বলেছেন। তিনি আরও বলেন আমার দুয়ার আপনাদের জন্য খোলা রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে যদি কোন সমস্যার সমাধান না হয় তবে আমাকে জানাবেন। আমি আপ্রান চেষ্টা করবো আপনাদের জন্য।এছাড়া তিনি মাদক বিক্রেতা,বিভিন্ন দপ্তরের সরকারী সেবা প্রদানে অনিয়ম,নারী নির্যাতন বিষয়ে কোন প্রকার ছাড় দেবেন না বলে জানান।
বিএস ডাঙ্গী স: প্রা:বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোবাশ্বের হোসেন, পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ,চরভদ্রাসন স: কলেজের অধ্যক্ষ মো: বিলাল হোসেন,উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা,উপজেলা ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা,সহকারী কমিশনার ভূমি ফারজানা নাসরিন,চরভদ্রাসন থানা পরিদর্শক হারুন অর রশিদ,মুক্তিযোদ্ধা মো: শফিউদ্দীন খালশী,সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান,সাংবাদিক মেজবাউদ্দীন,আবদুস সবুর কাজল প্রমূখ।
জেলা প্রশাসকের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বৃক্ষ রোপন, এমপি ডাঙ্গী বাধ এলাকা উন্নয়ন প্রকল্প পরিদর্শন,লোহারটেক খালপার স: প্রা বিদ্যালয় পরিদর্শন।
