• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠিত, মেলা চলবে মাসব্যাপী

জুলাই 4, 2019

রাজিউল হাসান পলাশ : আজ বিকেলে ধামরাইয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ৪ জুলাই (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৬টার দিকে জাঁকজমকপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের রীতিনীতি অনুযায়ী, শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালানা ও রথ কমিটি সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাস(অব) এর সভাপতিত্বে ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠানটি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি (এমপি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই এর সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ (এমপি), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, পৌর মেয়র গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা।

আজ বিকেলে রথখোলায় স্থাপিত অস্থায়ী মঞ্চে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে পুরোহীতের কাছে রশি হস্তান্তরের মাধ্যমে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রার উদ্বোধন করেন। এরপর আগত লাখো ভক্ত নর-নারী রশি টেনে বাবার বাড়ি থেকে রথের মধ্যে আরোহণ করে যশোমাধবকে নিয়ে যায় পৌর এলাকার গোপনগরের শশুড়ালয়ে। সেখানে ৮দিন অবস্থানের পর পুনরায় বাবার বাড়িতে আনা হবে উল্টো রথযাত্রার মাধ্যমে। উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ১২ জুলাই।

এদিকে রথমেলাকে কেন্দ্র করে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, যে কোন ধরণের নাশকতা এড়াতে সকাল থেকেই ধামরাই পৌর এলাকার বাজারে যেখানে রথমেলা হয় সেই এলাকায় প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঐতিহ্যবাহী রথযাত্রা নির্বিঘ্নে পালনের জন্য আইন শৃংখলা বিষয় নিয়ে ঢাকা জেলা পুলিশ ও উপজেলা প্রশাসন হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য পেশাজীবি মানুষদের সাথে মত বিনিময় করেছেন একাধিকবার। রথটান উপলক্ষে প্রতিটি প্রবেশ দ্বারে  চেকিং নিরাপত্তা গেইট লক্ষ্য করা যায়। পুলিশ প্রশাসন জানায়, সাদা পোশাকে বিপুল পরিমান নিরাপত্তা কর্মী রয়েছে মেলা প্রাঙ্গনে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সময়নিউজকে বলেন, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব যাতে নির্বিঘ্নে  হয় তার জন্য আমরা রথমেলা এলাকায় নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছি। যশোমাধবের রথ বাংলাদেশের ধামরাই উপজেলায় অবস্থিত, হিন্দু দেবতা যশোমাধবের প্রতিউৎসর্গিকৃত একটি রথমন্দির যা এশিয়া উপমহাদেশে সবচেয়ে বৃহত্তম, প্রতি বছর রথযাত্রার দিন একটি সুবিশাল ছয়তলা রথে যশোমাধবের মূর্তি আরূঢ় করে শোভাযাত্রার আয়োজন করা হয় এখানে। রথটি হিন্দু দেবদেবীর নানা ছবিতে সজ্জিত থেকে। এই রথযাত্রাটিই বাংলাদেশ ভূখণ্ডের সর্বাধিক প্রাচীন ও দেশের বৃহত্তম রথযাত্রা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments