চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পরা মানুষের পাশে রয়েছে আব্দুর রহিম কল্যাণ ট্রাষ্ট। মঙ্গলবার উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের তিন শত পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করেন ট্রাস্টের পরিচালক জাহাঙ্গীর কবির। এসময় সার্বিক তত্বাবধানে ছিলেন মোস্তফা কবির।
জানা যায় আমেরিকা প্রবাসী আলমগীর কবিরের আর্থিক সহায়তায় পরিচালিত ট্রাষ্টটি এর পূর্বে উক্ত ইউনিয়নের দুই হাজার পরিবারের মাঝে মাক্স ও সাবান বিতরণ করেন।
জাহাঙ্গীর কবির জানান হরিরামপুর ইউনিয়নের হত দরিদ্র মানুষের জন্য কাজে করে যাচ্ছে তারা। তারই ধারাবাহিকতায় বর্তমান করোনা পরিস্থিতিতে ইউনিয়নের ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক কর্মহীন হয়ে পরে। তাদের পরিবারের পাশে ২৫ কেজি করে চাউল নিয়ে পৌছে দিয়েছি আমরা। পর্যায়ক্রমে ইউনিয়নের সকল কর্মহীন পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে।
