• রবি. এপ্রিল ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসনে করোনা প্রভাবে ক্ষতিগ্রস্থদের জন্য প্রশাসনের নানামূখী কার্যক্রম

মার্চ 31, 2020

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ নানা শ্রেনী পেশার মানুষের পাশে থেকে সহায়তা করছে উপজেলা প্রশাসন। এর মধ্যে উল্যেখযোগ্য হচ্ছে খাদ্য সামগ্রী বিতরন,বিভিন্ন স্থানে জীবানু নাশক ছিটানো,ভ্রাম্যমান বাজার,পিপিই ও মাক্স বিতরন।

এ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০ টার দিকে গাজীরটেক ইউনিয়ন পরিষদ চত্তরে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৮০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা প্রতিটি পরিবারের হাতে ১০ কেজী চাউল,১ কেজি ডাউল,২ কেজী আলু পৌছে দেন।এ সময় তার সাথে ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক ও গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো: ইয়াকুব আলী।

এ ছাড়া বাজারে জমায়েত নিরুৎসাহিত করতে চালু করা হয়েছে ভ্রাম্যমান বাজার। এর জন্য দুটি পিকআপ ভ্যান উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌছে দিবে। প্রয়োজন মত সকলে ন্যায্য মূল্যে তাদের চাহিদা পূরন করতে পারবে।
এছাড়া উপজেলা কৃষি দপ্তরের সহায়তায় দশটি স্প্রে মেশিন দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে জীবানু নাশক ছিটানো হচ্ছে। যা বাস্তবায়ন করছেন চার ইউপি পরিষদ চেয়ারম্যান।

এব্যপারে ইউএনও বলেন “সরকারী নির্দেশনা মেনে আমারা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। করোনা বিস্তার লাভের শুরুতেই আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি উন্নত মানের পিপিই প্রদান করি। এর পর আরও ৩৩টি পিপিই প্রদান করেছি। করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থদের তালিকা করে আমরা সহায়তা করে যাচ্ছি। করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি তিনি স্বেচ্ছা সেবী ও বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।

মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর বাজারে ভ্রাম্যমান বাজারও জীবানু নাশক স্প্রে উদ্বোধন করেন ইউএনও। এ সময় উপস্থিত ছিলেন থানা পরিদর্শক নাজনীন খানম,পরিদর্শক(তদন্ত)মো: আব্দুল গাফফার, সদর ইউপি চেয়ম্যান আজাদ খান ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments