• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ঐতিহ্যবাহী ফরিদপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্টিত!

ডিসে. 5, 2019

মনির মোল্যা, সালথা-ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান।

সভায় বার্ষিক প্রতিবেদন পড়ে শোনান সাধারণ সম্পাদক মো. হাসানউজ্জামান। পরে অর্থ সম্পাদক শাহাদাত হোসেন আয়-ব্যয়ের হিসেব উপস্থাপন করেন। এর আগে স্বাগত বক্তব্য দেন সভাপতি মো. ইমতিয়াজ হাসান।

সভায় গত দুই বছরে ফরিদপুর প্রেসক্লাবের প্রয়াত চার সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তব্য দেন, সাংবাদিক মাহফুজ আলম মিলন, প্রবীর কান্তি বালা, মো. রেশাদুল হাকিম, নির্মলেন্দু চক্রবর্তী, মসিউর রহমান প্রমুখ।

 

বার্ষিক সাধারণ সভায় প্রবীণ সদস্য এমএ মতিন, বদিউজ্জামান এবং হাবিবে রব্বানীকে সম্মাননা জানানো হয়।

পরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুর রশিদ, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলীসহ শহরের বিশিষ্ট ব্যাক্তিবর্গ অংশ নেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments