• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় দক্ষ যুব ও যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে সেমিনার!

ডিসে. 5, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:         ফরিদপুরের সালথায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রতি উপজেলা থেকে এক হাজার জন দক্ষ যুব ও যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনারের আয়োজন করে সালথা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা হলরুমে এ সেমিনার অনুষ্টিত হয়।

উক্ত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রুকসানা রহমান, এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসার ষষ্ঠী পদ রায়, সালথা থানার তদন্ত অফিসার সুব্রত গোলদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুউজ্জামান ফকির মিয়া, যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল ওহাব সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, সমাজ কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারে বলেন, কেও দালালের মাধ্যমে বিদেশে গিয়ে প্রতারিত হবেন না। কেও বিদিশে কর্মসংস্থানের জন্য বিদেশ যেতে চাইলে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে আসুন বিনামুল্যে প্রশিক্ষণের মাধ্যমে কম খরচে বিদেশে যান। বিদেশ যাবার আগে পাসপোর্ট, ভিসা, চুক্তিপত্র, ওয়ার্ক পারমিট, ব্যুরোর ছরপত্র ও স্মাটকার্ড ভালোভাবে যাচাই করে নেবেন এবং নিজের কাছে একটি কপি রাখবেন।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সুত্রে জানাযায়, ফরিদপু জেলা হতে গত ১০ বছরে অবৈধভাবে ৮৫ হজার ৮৩৯ জন পুরুষ ও ৪১ হাজার ২৭৭ জন মহিলা কর্মী বিদেশ গমন করেছেন। চলতি বছর ১ জানুয়ারি ২০১৯ থেকে নভেম্বর মাষের ৩০ তারিখ পর্যন্ত অবৈধভাবে ৭ হাজার ৩৮৯ জন পুরুষ ও ৫ হাজার ৩৮৬ জন মহিলা কর্মী বিদেশগামী হয়েছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments