• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালী মহিলা আওয়ামী লীগ আয়োজনে “রক্তাক্ত ২১শে আগষ্ট”

আগস্ট 24, 2021

আওয়ামী লীগ ও বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতেই ২০০৪ সালে বিএনপি-জামাত জোট সরকার রক্তাক্ত ২১শে আগষ্ট সৃষ্টি করেছিল। আজ অনেকেই আওয়ামী লীগার হয়ে ষড়যন্ত্র করছে, আমাদের এখন আরও সর্তক থাকতে হবে। ইতালি মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় সভায় বক্তারা এসব কথা বলেন।
“রক্তাক্ত ২১শে আগষ্ট” উপলক্ষে ইতালী মহিলা আওয়ামী লীগ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও দোয়া মাহফিল। সংগঠনের সহ সভাপতি উম্মে হানি চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নয়না আহম্মেদ ও যুগ্ম সাধারণ সম্পাদত শারমীন আক্তার পপি‘র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল।
এছাড়াও বক্তব্য রাখেন ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি হাবীব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদী, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক জামান মুক্তার, মহিলা বিষয়ক সম্পাদক তুহিনা সুলতানা মলি, সস্মানীত সদস্য ইউসূফ ভূইয়া, জহিরুল ইসলাম, ফারুক ফরাজী ও লুৎফর রহমান, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুইট, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর আহমেদ মঞ্জু, যুবলীগের সমাজকল্যান বিষয়ক সম্পাদক মহি উদ্দিন মহি, যুবনেতা সৈয়দ সুমন, শাহাদাত হোসেন রণি, সাদ্দাম হোসেন, সুমন সরকার, বৃহত্তর ঢাকা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি যুবায়ের আহমেদ রিপন, সর্ব ইউরোপিয়ান শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর যুগ্ম সাধারণ শাহিন বেপারি, সেচ্চাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ বিভিন্ন অঙ্গ-সহযোগি সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। ২০০৪ সালের বিএনপি-জামাত এর সরাসরি পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে বর্বরতম গ্রেনেড হামলা চালানো হয়।
যার মূল লক্ষ্য ছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করা এবং আওয়ামী লীগ ও বাংলাদেশকে নেতৃত্বশূন্য করে হত্যা, ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনকে চিরস্থায়ী করা।
বক্তারা আরও বলেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী চক্র এখনও নানাভাবে সোচ্চার আছে। তারা অনেকেই মুখোশধারী আওয়ামী লীগার হয়েছে। এই অপশক্তির যে কোনো অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে সব সময় প্রস্তুত থাকতে হবে।
এসময় উদ্বোধনী বক্তা ইতালি মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবা চৌধুরী এবং সহ সভাপতি নিলুফার বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার, কোষাধ্যক্ষ ফরিদা রহমান সহ সম্মানীত সদস্য রিতা আক্তার, তানিয়া সুলতানা, লাভলি বেগম, ফারহানা ভূইয়া সহ মহিলা সংস্থার সভাপতি মনোয়ারা বেগম ও সাধারণ সম্পাদক আরিফা মাসুদা, জাকিয়া উল্ল্যাহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আইভি রহমান সহ ২১ আগস্ট গ্রেনেট হামলায় এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল নিহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments