ইতালির রোম প্রভিন্সে অবস্থিত আনছিও এলাকায় লাভিনোতে সার্ভিস ইতালিয়া’র তৃতীয় শাখা দোলচে ভিতা কাফ উদ্বোধন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মো: জুয়েল খান, সার্ভিস ইতালিয়ার চেয়ারম্যান মনির মোহাম্মদ, সিং সাগজিত, রর্বেতো তুল্লি, শেখ খালিদ। এছাড়াও তাসলিমা বেগম, রাহিমা আহম্মেদ, তাজরিয়ান প্রিতু দিয়া ও ফয়সাল সহ স্থানীয় বিশিষ্ট্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানের কর্ণধার মো: জুয়েল খান বলেন, প্রবাসীদের সবচেয়ের বেশি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য প্রদান সহ এখন থেকে আনছিওবাসী ’দোলসে ভিতা কাফ’ থেকে ইতালিয়ান আইনী সমস্যার সমাধান দেয়া হবে।
সার্ভিস ইতালিয়ার চেয়ারম্যান মনির মোহাম্মদ বলেন, সার্ভিস ইতালিয়ার এই তৃতীয় শাখার মাধ্যমেও অন্যান্য শাখার মত স্থানীয় প্রবাসীরা সেবা পাবে।
দোলসে ভিতা কাফ এর উদ্বোধনী অনুষ্ঠানের দোয়া পর্বে ইন্ডিয়ান, পাকিস্থানী সহ বাংলাদেশী ইমাম শাহাজালাল প্রতিষ্ঠানের বরকত এবং সাফল্য কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করেন। এসময় ইতালিয়ান সহ বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন। সকলেই প্রত্যাশা করেন ’দোলসে ভিতা কাফ’ তাদের সেবা কার্যক্রমের মাধ্যমে কমিউনিটিতে বিশেষ অবদার রাখবে।
