• রবি. মে ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে রাষ্ট্রদূতের সাথে জাতীয়তাবাদী নেতৃবৃন্দের সাক্ষাৎ

অক্টো. 26, 2024

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি শাখা দক্ষিন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালি শাখা ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ইতালী শাখার নেতৃবৃন্দ।

এসময় দূতাবাসের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ রিয়াদ হোসেন,  প্রথম সচিব সাইফুল ইসলাম ও আসিফ আনাম সিদ্দিকী।

রোম দূতাবাসের মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিণের আহ্বায়ক মোঃ আইয়ুব আলী, সদস্য সচিব দেলোয়ার হোসেন, এক নং যুগ্ন আহ্বায়ক রফিক উল্ল্যাহ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ইতালী শাখার সভাপতি নুরুল আবছার  এবং যুবদল ইতালি শাখার অন্যতম নেতা মাহমুদুল হাসান, সিরাজ পঞ্চায়েত, মামুন হোসেন, রেজাউল করিম লিটন ও নজরুল  ইসলাম জসিম।

তারা বলেন, বর্তমান সরকার এবং আগামীর নির্বাচনী সরকারকে ইতালি থেকে সহযোগিতা করতে ইতোমধ্যে প্রচুর পরিমানে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে ইতালি প্রবাসীরা। প্রবাসী বাংলাদেশীদের স্বার্থে পাসপোর্ট প্রদান সহ অন্যান্য সকল প্রকার সুযোগ সুবিধা বৃদ্ধি করতে আহ্বান করেন নেতৃবৃন্দ।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিণের যুগ্ন আহ্বায়ক জহিরুল হক, গাজী সাইফুল ইসলাম, খলিলুর রহমান, ইমরান দেওয়ান পরাগ ও যুবনেতা সাহাদত হোসেন উপস্থিত ছিলেন।

পরিচিতি সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা করেন, সঠিক সেবার মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস হবে প্রবাসীদের  আস্থার ঠিকানা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments