ইতালির শ্রম বাজারে বাংলাদেশ যখন ফ্লুসি জটিলতায় সমস্যায় ভুগছে। ঠিক তখনি বাংলা ড্রীমের মাধ্যমে নতুন স্বপ্নের বাস্তবায়নে আশার আলোর কথা জানালেন ইতাল-বাংলা‘র কর্ণধার শাহ মোঃ তাইফুর রহমান ছোটন।
রোমের তরপিনাত্তারায় প্রেস কনফারেন্সে জানান, দেশ হতে বৈধ ভাবে দক্ষ জনশক্তি রপ্তানি করে ইতালির শ্রম বাজারে বাংলাদেশের অবস্থান নিশ্চিত করেছে বাংলা ড্রীম। করেছে কর্মসংস্থানের ব্যবস্থাও। বাংলা ড্রীম, বর্তমান ফ্লুসি প্রক্রিয়ার বাইরে থেকে ইতালিয় শ্রম মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্টদের তত্ত্বাবধানে কাজ করছে। বাংলাদেশ থেকে শ্রমিকদের ভাষা শিক্ষা ও কাজের প্রশিক্ষণ দিয়ে দুই হাজার চব্বিশ সালে দুইটি ক্যাটাগরিতে একশ জন দক্ষ শ্রমিক আনার ব্যবস্থার কথা জানান প্রেস কনফারেন্সে।
এই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশ থেকে ইতোমধ্যে চার জন দক্ষ শ্রমিক এসেছে, তারা নির্দিষ্ট কর্মক্ষেত্রে যোগ দেয়ার কথা রয়েছে। ইতাল-বাংলা‘র বাংলা ড্রীম, ইতালী আসার স্বপ্ন পূররণের পাশাপাশি ইউরোপের বড় শ্রম বাজারে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে, বলেন শাহ তাইফুর রহমান ছোটন। এসময় ইতাল-বাংলা এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
