
বাদল হোসাইন পলাশতী সমাবেশ থেকেঃ-
টাঙ্গাইলের সখীপুরে উপজেলা যুবলীগের কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার পলাশতলী কলেজ মাঠে উপজেলা যুবলীগের আয়োজনে কর্মীসমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। প্রধান অতিথি এসময়
বাসাইল সখীপুর থেকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস দূরীকরণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।তিনি আরো বলেন জনগনকে সঙ্গে নিয়ে দেশ রত্ন শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করতে অবিরাম কাজ করে যাচ্ছি। সারা জীবন জনগণের জন্য কাজ করে যাচ্ছি। সারা জীবন জনগণের জন্য রাজনীতিব করেছি।এখন তাদের সাথে নিয়ে বাসাইল সখীপুরের উন্নয়ন করবো।আমি নিজে কখনো দূর্নীতি করিনি আর করবো না।আর কেউ দূর্নীতি করলে সেটা মেনে নেওয়া হবে না।বিশেষ করে কেউ যদি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোন ধরনের রাজনীতি দূর্নীতি করে সে যেই হোক তাকে বরদাস্ত করা হবে না।
উপজেলা যুবলীগের আহ্বায়ক এম এ সবুরের সভাপতিত্বে এসময় জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সখীপুর ইউসিসিএ লিঃ চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলমাস আজাদ, সজীব আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।আরো উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সাঃ সম্পাদক জাকির হোসেন রাজু,যুবলীগ নেতা আরিফ সিকদার সহ ভিবিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন যুবলীগের নেতৃ বৃন্দ।
যুবলীগের তৃণমূলের নেতাকর্মীরা মুক্ত আলোচনা করে এসময় প্রধান অতিথি ও জেলা নেতৃবৃন্দের কাছে সাংগঠনিক অবস্থার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন।
