সখীপুরে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাষ্টার ইন্তেকাল করেছেন
বাদল হোসাইনঃ-
সখীপুর উপজেলার দেবরাজ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাষ্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহির রাজিউন)।আজ শুক্রববার বিকেল সাড়ে ৪টায় বার্ধক্যজনিত কারনে উপজেলার দেবরাজ গ্রামে তার নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
তিনি মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার ছিলেন।এছাড়া তিনি কালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবেও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।তিনি ৫ছেলে ও ৩মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক গভীর প্রকাশ করেছেন সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ সহ মানবাধিকারকর্মী সাংবাদিক বাদল হোসাইন।
মরহুমের পারিবার সুত্রে জানা যায়,আগামীকাল শনিবার ৩ই অক্টোবর বাদ জোহর দেবরাজ গ্রামের খালিয়ার বাইদ এলাকায় তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।পরে তাকে পারিবারিক কবর স্থানেই দাফন করা হবে।
