মোঃ দ্বীন ইসলাম খাঁন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন রসুল আহমদ নিজামী। তিনি জানান তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলাতে।গতকাল আখাউড়া থানায় অফিসার ইনাচার্জের দায়িত্বভার গ্রহন করেন নবাগত ওসি রসুল আহমদ নিজামী, ওসি রসুল আহমেদ সর্বশেষ কুমিল্লা জেলার হোমনা থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন।
আখাউড়া থানার নবাগত ওসি রসুল আহমদ নিজামী জানান আখাউড়া থানা এলাকার আইনশৃঙ্গলা স্বাভাবিক রাখার পাশাপাশি আখাউড়া থানাকে মাদকমুক্ত রাখতে কাজ করে তিনি সদা প্রস্তুত, তিনি তার দায়িত্ব পালনে আখাউড়াবাসীর সহযোগীতা কামনা করেছেন।
