ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভার সাবেক কমিশনার ও আওয়ামীলীগ নেতা জনাব আবদুর রুউফ ও তার পরিবারকে হত্যা চেষ্টায় ঘটনায় তিনজন সন্দেহভাজনকে আটক করেছে কসবা থানা পুলিশ। এদিকে গ্রেফতারকৃতদের বাঁচাতে উঠে পড়ে লেগেছে স্থানীয় আওয়ামী লীগেরই একাংশের নেতাকর্মী।
চয়ণ সামি: বাংলাদেশের সরকারের মাননীয় আইনমন্ত্রী ও স্থানীয় এমপি অ্যাডভোকেট আনিসুল হক কসবা থানা পুলিশকে স্পষ্ঠ করে জানিয়ে দিয়েছেণ যে এ ঘটনার পেছনে যারা ইন্ধন জুগিয়েছে তাদের দ্রুত সময়ের মধ্যে খুজে বের করতে। এদিকে কসবা থানা পুলিশ আসামীদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে চালান করার পর বৃহস্পতিবার সকালে মামলাটি কোর্টে উঠলে বাদী পক্ষের আইনজীবী মামলাটির তদন্ত সাপেক্ষে বাড়িতে আগুন দেয়ার পেছনে কাদের ইন্ধন রয়েছে এবং এর মূল হোতা কারা এসকল সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য বিজ্ঞ আদালতের কাছে আসামীদের পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন । পরে বিজ্ঞ আদালতের বিচারকরা ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য ২৭ সেপ্টেমবর আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এক পারিবারিক দাওয়াতে স্থানীয় শ্রমিকলীগ সভাপতি আব্দুর রউফ এর বাসভবন পরিদর্শন করলে সেদিন রাতেই একদল সন্ত্রাসীরা জনাব রউফের বাড়িতে একটি মোটর সাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসীর ধারণা রাজনৈতিক প্রতিহিংসার কারনেই সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটিয়েছে।
জনাব রউফের দাবী তাকে ও তার পরিবারকে হত্যা করতেই সন্ত্রাসীরা এ চেষ্টা চালিয়েছিল। পাশাপাশি এ ঘটনায় কসবা থানায় একটি হত্যা চেষ্টা মামলাও দায়ের করেন তিনি।
