• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আওয়ামী লীগ সরকার ক্রীড়া বান্ধব সরকার- লাবু চৌধুরী!

ফেব্রু. 13, 2020

 

মনির মোল্যা, সালথা প্রতিনিধি:
জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি ও তার কনিষ্টপুত্র বিশিষ্টি রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্রীড়া বান্ধব সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতধরে বাংলাদেশের ক্রীড়া অঙ্গন আজ বিশ^ জয় করেছে। দেশে শিক্ষা ও ক্রীড়া অঙ্গনে ব্যাপক উন্নয়ন হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদি শহীদস্মৃতি মহাবিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এসময় আরো বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী আজীবন সালথা-নগরকান্দার উন্নয়নের জন্য কাজ করে আসছেন। আমিও আমার মায়ের মতো এই এলাকার মানুষের জন্য সেবা করে যেতে চাই।

অত্র কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট কলামিষ্ট, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, নবকাম পল্লী বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, ডাঃ এমএ জলিল, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ। আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments