
মনির মোল্যা , নিজস্ব প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব রায়হান কাজী (৭৪) আজ শনিবার সকাল ৭টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ….. রাজিউন)।
মৃতকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের মৃত আলহাজ্ব আব্দুর রাজ্জাক কাজীর ছেলে ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম কাজীর বড় ভাই। শনিবার বাদ আছর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবার চৌধুরী লাবুসহ স্থানীয় বিশিষ্টজনরা। রায়হান কাজীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
