• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত!

ফেব্রু. 13, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:   ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু সাঈদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি ছিলেন-সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম ও সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নূরুল হুদা রুবেল।

কলেজের অধ্যক্ষ মো. তারিকুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন-ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান উজ্জামান, মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন বাদশা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মদ ফকির, ও সাংবাদিক সাইফুল ইসলাম ফারুক প্রমুখ।

প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বিভাগদী কলেজে যারা পড়াশোনা করে তাদের উপর একটি বড় দায়িত্ব পড়ে গেছে। ছেলে-মেয়েদের দায়িত্ব এলাকার পরিস্থিতি ভাল রাখা। মুক্তিযুদ্ধের সময় এই তরুণরাই অস্ত্র হাতে নিয়ে দেশকে স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাই ছেলে-মেয়েরাই পারে সমাজ থেকে মারামারি-সংঘর্ষসহ সব অপরাধ প্রতিরোধ করতে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments