চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে আইডিয়াল ল্যাবরেটরী স্কুলের ৭ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে বৃহস্পতিবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল নয়টায় প্রতিযোগিতার উদ্ভোধন ঘোষনা করেন চরভদ্রাসন সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: বিলাল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন মো: ওয়াছেল শিকদার। সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ আল ফারুকী।
বিদ্যালয়ের অধ্যক্ষ মো: খবিরউদ্দীনের তত্ত্বাবধানে বিদ্যালয়ের প্রাশাসনিক পরিচালক হামিদ আল ফারুকীর পরিচালনায় মোট ২০ টি ইভেন্টে ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
