চরভ্রদাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে দুটি খাদ্য তৈরীর বেকারীতে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা।
জানা যায় নিরাপদ খাদ্য নিশ্চিত করনের অংশ হিসেবে ভোক্তা অধিকার আইনের ৩৭ ও ৩৮ ধারায় সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামের আদর্শ স্কুল সংলগ্ন শরিফুন বেকারী এন্ড কনফেকশনারী’র আক্কাস মোল্যা(৪৮) ও লোহারটেক গ্রামের আমীরেরর ব্রীজ সংলগ্ন আলমগীর বেকারির আলমগীর খান (৩৮) প্রত্যেককে নোংরা,তারিখ বিহীন, রং যুক্ত খাদ্য দ্রব্য তৈরীর দায়ে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
জেসমিন সুলতানা বলেন সাধারন মানুষের সু-স্বাস্থ্য নিশ্চিত করতে হলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে এ ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক কে এম মাহবুবুর রহমান,বেঞ্চ সহকারী মো: জামাল হোসেন,উপ-পরিদর্শক মো: শাহিনুজ্জামান।
