
মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদি আব্বাসিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) মাদ্রাসা মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, তরুন সমাজ সেবক, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোরশেদা খানম, আওয়ামী লীগ নেতা সিরাজ মোল্যা, গট্টি ইউপি সদস্য মোরাদ মোল্যা, আটঘর ইউপি সদস্য সেলিম খান প্রমূখ।
অত্র মাদ্রাসার সুপার মোঃ মাহফুজুর রহমানের তত্বাবধানে উক্ত ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
