• রবি. সেপ্টে. ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় শান্তির সমাজ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা

সেপ্টে. 12, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
‘শুভ কাজে সবার পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় মানবিকতা, সহনশীলতা ও সম্প্রীতির মাধ্যমে শান্তির সমাজ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বসুন্ধরা শুভসংঘ সালথা উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘ সালথা উপজেলা শাখার সভাপতি ও সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এবং সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ সালথা উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্লা, উপদেষ্টা পরিষদের সদস্য ও নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, ফরিদপুর জেলা স্কুলের সিনিয়র শিক্ষক জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ এবং বসুন্ধরা শুভসংঘ সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সালথা উপজেলা শাখার সহ-সভাপতি মো. সাহেবুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, মোহাম্মদ রবিউল আলম, মনির মোল্যা, রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মো. রাকিবুল ইসলাম মিরাজ, সৈয়দ মাহমুদুল হাসান, নাসিমা হক বেবিসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া আলোচনা সভায় বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন সম্পাদকীয় ও কার্যকরী সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মানবিকতা মানুষের এমন একটি গুণ, যা অন্যকে ভালোবাসতে এবং বিপদে মানুষের পাশে দাঁড়াতে শেখায়। সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর করতে হলে মানুষের প্রতি মানুষের সহানুভূতিশীল হতে হবে।

তাঁরা বলেন, মতের ভিন্নতা থাকতেই পারে, তবে অন্যের মতামত, ধর্ম, সংস্কৃতি ও জীবনযাত্রাকে শ্রদ্ধা করার মধ্যেই রয়েছে প্রকৃত সহনশীলতা। অন্যের প্রতি ধৈর্যশীল হওয়া এবং উগ্রতা পরিহার করাই শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার অন্যতম শর্ত।

বক্তারা আরও বলেন, বহুত্ববাদী সমাজে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করাই সম্প্রীতির মূল ভিত্তি। সামাজিক বন্ধন যত দৃঢ় হবে, সমাজে অপরাধ ও অশান্তি তত কমে আসবে। মানবিকতা, সহনশীলতা ও সম্প্রীতির চর্চার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তাঁরা।

১২ সেপ্টেম্বর ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.