• বৃহস্পতি. আগস্ট ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় দুই পরিবারের সংঘর্ষ, আহত ১০

মে 29, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ঘরের ওপর গাছ পড়ে ক্ষয়ক্ষতিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুর পাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবারের ঝড়ে মুন্নু মোল্যার একটি বড় গাছ তুহিন মোল্যার ঘরের ওপর পড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে মুন্নু মোল্যা নিজ খরচে ঘরটি মেরামত করে দেন। তবে মেরামতের পরও ঘরের চালা দিয়ে বৃষ্টির পানি পড়ার অভিযোগ তোলেন তুহিন মোল্যা। এ বিষয়টি নিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে শোনামেলা চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সংঘর্ষে উভয় পরিবারের অন্তত ১০ জন আহত হন।

আহতরা হলেন একই গ্রামের আলেম মোল্লার ছেলে মুন্নু মাতুব্বর, তার ছেলে মারুফ মোল্যা, রুপক মোল্যা, মামুন মোল্যা ও এক নারী। অপর পক্ষের আহতরা হলেন আলেম মোল্লার আরেক ছেলে হায়দার মোল্যা, শামসু মোল্যার ছেলে খলিল মোল্য। জানা গেছে, মুন্নু মোল্যা ও হায়দার মোল্যা আপন সহোদর ভাই। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৯ মে, ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.