• শুক্র. সেপ্টে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সালথায় দোয়া মাহফিল

মে 30, 2026


মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া বাজারে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফছারউদ্দীন মাতুব্বরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল নেতা ইমরান হোসেন।

এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা ইছহাক মাতুব্বর, অ্যাডভোকেট রেজাউল করিম, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইয়াদ আলী এবং সাবেক ইউপি সদস্য আবু ফকির, যুবদল নেতা উজ্জ্বল শিকদার। এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোস্তফা কামাল।

৩০ মে ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.