• বুধ. মে ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দায় ৪টি ককটেল বোমা উদ্ধার

জানু. 18, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় একটি কালভার্টের নিচ থেকে ৪ ককটেল বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের নাড়ুয়া গোয়ালদী এলাকার একটি কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ককটেলগুলো উদ্ধার করা হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসুল সামদানী আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পুরাপাড়ার নাড়ুয়া গোয়ালদী এলাকার একটি কালভার্টের নিচ থেকে ৪ টি ককটেল উদ্ধার করে। ককটেলগুলো একটি ব্যাগের ভেতর পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

তিনি আরো বলেন, ককটেল বোমাগুলো একটি বালতির পানির মধ্যে রেখে দেওয়া হয়েছে। পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজালের সদস্যরা এসে পরীক্ষা-নিরীক্ষা করে ককটেল বোমাগুলো নিস্ক্রিয় করবেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানান পুলিশের এই কর্মকর্তা।

১৮ জানুয়ারি ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments