• শুক্র. আগস্ট ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় একাধিকবার ধর্ষনের শিকার প্রতিবন্ধী গর্ভবতী: দুই সন্তানের জনক গ্রেপ্তার

জানু. 17, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় প্রতিবন্ধীকে যুবতীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. কাইয়ুম মোল্যা (৪৫) নামে দুই সন্তানের এক জনককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়। তিনি পুরুরা সাধুপাড়া গ্রামের মো. রোকন মোল্যার ছেলে। কাইয়ুম মোল্যা এক ছেলে ও এক মেয়ের জনক।

মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি ভাওয়াল ইউনিয়নের ২৮ বছর বসয়ী এক প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণ করে পুরুরা সাধুপাড়া গ্রামের দুই সন্তানের জনক কাইয়ুম মোল্যা। এতে ওই প্রতিবন্ধী যুবতী গর্ভবতী হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে শুক্রবার রাতে ওই প্রতিবন্ধী যুবতীর পবিবার সালথা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষন মামলার করেন। মামলা করার পরেই কাইয়ুম মোল্যাকে গ্রেপ্তার করে পুলিশ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, একাধিকবার ধর্ষণের ফলে এক প্রতিবন্ধী গর্ভবতী হয়ে পড়েন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করলে কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী প্রতিবন্ধীকে উদ্ধার করে ডাক্টারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

১৭ জানুয়ারি ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.