• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বিনামুল্যে বীজ, সার ও নারিকেল গাছের চারা বিতরণ

জুন 23, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ২১শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে ৫ কেজি করে রোপা আপন ধানের বীজ, ২০ কেজি করে সার ও নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী।

এসময় উপজেলা প্রকৌশলী মোঃ আবু জাফর মিয়া, অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে ১৩শ’নারিকেলের চারা বিতরণ করা হয়।

২৩ জুন ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.