• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় দীর্ঘ ১৬ বছর পর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

জুন 22, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে।

রবিবার (২২ জুন) দুপুরে উপজেলা মাল্টিপারপাস হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা।

এ সময় আরো বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ন-আহব্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, আমিনুর রহমান মুশা,সদস্য মুরাদ হোসেন মুরাদ, ওলামা দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সদ্য বিদায়ী সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী সিদ্দিকী খসরু, সাবক উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বার, ফরিদুর রহমান, সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, শাহিনুর রহমান শাহিন,বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু, হাজী রাশেদ মাতুব্বারসহ বিএনপি ও অংগ-সংগঠনের হাজারো নেতাকর্মী।

সম্মেলন শেষে জেলা নেতারা জানান, খুব শিগগিরই উপজেলা বিএনপির ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় আগামী ১২ জুলাইয়ের মধ্যে ফরিদপুর জেলা বিএনপিসহ প্রতিটি উপজেলা ও পৌর কমিটি গঠনের কাজ সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিকভাবে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

জেলা নেতারা আরো বলেন,দীর্ঘদিন যারা দল করতে গিয়ে কারা নির্যাতিত হয়েছেন। দলের দুঃসময়ে যারা দলের পাশে ছিলেন আওয়ামীলীগের সাথে কোন আতাত করে চলেননি তাদেরকে কমিটিতে অগ্রাধিকার দেওয়া হবে।

২২ জুন ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments