• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় সাজাপ্রাপ্ত তিন আসামীসহ ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

জুন 18, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় সাজাপ্রাপ্ত পলাতক তিনজন আসামীসহ ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আজ বুধবার (১৮ জুন) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সঞ্জয় মন্ডল, এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ কুব্বাত আলী শিকদার ও এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মাসুদ ফকিরকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ।

এছাড়াও সালথা থানার নিয়মিত মামলায় দুইজন ও সিআর ওয়ারেন্টভূক্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক ৩জন আসামী সহ ৭ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। বুধবার গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

১৮ জুন ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments