• শনি. সেপ্টে. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দায় অবৈধ চারকোল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এপ্রিল 16, 2025


মনির মোল্যা, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের নগরকান্দায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদনহীন পাটকাঠির (ছাই) চারকোল প্রস্তুতকারী “এলাইট কার্বন লিমিটেড” নামক একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার চরযশোরদি ইউনিয়নের গোপালকোরদি গ্রামের আশ্রয়ন প্রকল্পের পাশে গড়ে ওঠা অবৈধ কারখানাটিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুম বিল্লাহ।

এ সময় কারখানাটির সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

অভিযানকালে ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাঈদ আনোয়ার, পরিদর্শক টিপু সুলতান সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুম বিল্লাহ বলেন, উপজেলার গোপালকরদী নামক স্থানে অবৈধভাবে পাটকাঠি পুড়িয়ে চারকোল প্রস্তুতের মাধ্যমে বায়ু দূষণ করে আশেপাশের জনসাধারসহ পরিবেশের ক্ষতি সাধন করার অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এমনকি প্রতিষ্ঠানটির অনুকূলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় কারখানাটিতে অভিযান চালানো হয়। পরে কারখানাটি সকল কার্যক্রম বন্ধ করে দেয়া সহ সিলগালা করে দেয়া হয়।পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১৬ এপ্রিল ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.