• শনি. সেপ্টে. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় কৃষকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

এপ্রিল 17, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আতিয়ার মাতুব্বর (৬০) নামে এক কৃষকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আতিয়ারের স্ত্রী শিরিয়া বেগম (৫০) ও ছেলে জুয়েল মাতুব্বর (২৮) আহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের কাজীর বল্লভদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত আতিয়ার কাজী বল্লভদী গ্রামের মৃত গফুর মাতুব্বরের ছেলে।

কৃষক আতিয়ারের পরিবার জানান, দুপুরে সকালে আতিয়ার ও তার ছেলে পাটক্ষেতে কাজ করতেছিলেন। এ সময় প্রতিপক্ষের আউয়াল মুন্সির সমর্থকরা আতিয়ার ও তার ছেলের উপর হামলা চালায়। একপর্যায়ে আতিয়ারের পায়ের রগ কেটে দেয় হামলাকারীরা। হামলা ঠেকাতে গিয়ে আতিয়ারের স্ত্রীও আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে এই হামলা করা হয় বলে জানা গেছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, এ ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

১৭ এপ্রিল ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.