• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

গাজায় গণহত্যার প্রতিবাদে সালথায় বিক্ষোভ

এপ্রিল 7, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
গাজায় গণহত্যার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা। সোমবার (৭ এপ্রিল) বিকালে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য শাইখুল হাদিস আল্লামা আকরাম আলী সাহেবের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, সেক্রেটারি তরিকুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতী মফিজুর রহমান, পুরুরা মাদ্রাসার মোহতামিম, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা নেসারুদ্দীন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, যুবদল নেতা এনায়েত হোসেন প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মুসলিম জনতা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের সকলের ইসরাইলী পণ্য বয়কট করতে হবে। দেশের কোন দোকানদার ইসরাইল পণ্য বিক্রি করবেন না। আমাদের দেশের পণ্য আমরা দেশে ব্যবহার করব। আমাদের আগে খাঁটি মুসলমান হতে হবে। তারপরে সকল মুসলিম একত্রিত হয়ে জুলুমকারীদের প্রতিহত করতে হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments