• শনি. সেপ্টে. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় কুমার নদে ভ্রাম্যমান আদালতের অভিযান

এপ্রিল 6, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় কুমার নদে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন অকেজো করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

আজ রবিবার (৬ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার খারদিয়া বাজারের পাশে কুমার নদে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ।

জানা যায়, সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের পাশে খারদিয়া বাজার সংলগ্ন কুমার নদ থেকে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি মহল।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ জানান, সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের পাশে খারদিয়া বাজার সংলগ্ন কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।ঘটনাস্থলে অভিযুক্ত বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তবে ড্রেজার মেশিনটি অকেজো করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

৬ এপ্রিল ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.