• শনি. জুলাই ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

অক্টো. 30, 2024

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। ইতালি যুবদলের শীর্ষ নেতা মাহমুদুল হাসান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত আলোচনা সভায় মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও যুবনেতা আলী আহম্মদ ভূঁইয়া পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ইতালি শাখার সভাপতি নুরুল আবছার, প্রধান বক্তা যুবদল ইতালি শাখার সাবেক সহ-সভাপতি পাভেল রহমান তুহিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি বিএনপি নেতা জুয়েল আহাম্মেদ, রোম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন মোল্লা, যুবনেতা সিরাজ উল্যা পঞ্চায়েত, স্বেচ্ছাসেবক দল ইতালির দক্ষিণের আহ্বায়ক আইয়ুব আলী, সদস্য সচিব দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা শাহাবুদ্দিন, রোম স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আলী খান সহ ইতালি বিএনপি, রোম মহানগর বিএনপি এবং যুবদলের বিশিষ্ট নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ইতালি বিএনপির পাশে থেকে ঐক্যবদ্ধ যুবদল কাজ করতে চায়। দীর্ঘদিন যুবদলকে সুসংগঠিত না করায় ইতালি বিএনপিকে দোষারোপ করেন নেতৃবৃন্দ। দলের প্রকৃত কর্মীদের নিয়ে দ্রুত সময়ে শক্তিশালী ইতালি যুবদল গঠন করার আহ্বান তাদের।

এছাড়াও খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় সকল কর্মসূচী বাস্তবায়ন করতে বিগত দিনের মতো আগামীতেও কাজ করে যাবে বলে জানান তারা। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তথা যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয় যুবদল। এবার ইতালিতে যুবদলকে সুসংগঠিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং নতুন বাংলাদেশকে গড়তে প্রবাস থেকে কাজ করার প্রত্যাশা নেতৃবৃন্দের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.