
রাজিউল হাসান পলাশ: আশুলিয়া থানার জিরাবো এলাকায় অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজা ও ব্যবহৃত পিকআপসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪।
সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে এগারোটায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। এসময় তিনি বলেন গত ২০ অক্টোবর রাতে জিরাবো এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যমানের ৩২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারি’কে মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপ জব্দসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি’রা হলো (১) মোঃ সাদ্দাম (৩৫),গ্রাম-কাঠুয়া, থানা -মাধবপুর, জেলা-হবিগঞ্জ। (২) মোঃ শমসের আলী(৩১), গ্রাম-কাঠুয়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন,সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় ২০ অক্টোবর রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো যান চালিয়ে করে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যমানের ৩২ কেজি গাঁজা ও মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
