• সোম. জুলাই ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মহাসড়কে অবৈধ থ্রি হুইলার বন্ধে হাইওয়ে পুলিশের অভিযান

অক্টো. 21, 2024

রাজিউল হাসান পলাশঃ ঢাকা-আরিচা মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে বিশেষ অভিযানে নেমেছে হাইওয়ে পুলিশ। রবিবার (২০ অক্টোবর) গোলড়া হাইওয়ে থানার ওসির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর স্ট্যান্ডে এসকল যানবাহন চালকদের জরিমানা করা হয়। অভিযানে উল্টো পথে আসা মোটর সাইকেল আরোহীদেরকেও মামলা দেয়া হয়। এসময় ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের অত্র থানার আওতাধীন অংশে অর্ধশতাধিক ফিডার রোড রয়েছে। সুযোগ পেলেই এসব রোড দিয়ে থ্রি হুইলার মহাসড়কে ঢুকে পড়ে। এতে যান চলাচলে বিঘ্ন হওয়ার পাশাপাশি মহাসড়কে সৃষ্টি হয় যানজট, হরহামেশা ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনা ও যানজট নিরসনে অভিযান পরিচালিত হয়।

অভিযানে সহায়তা করেছে নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার সভাপতি এম নাহিদ মিয়া।

নিসচা ধামরাই শাখার সভাপতি এম নাহিদ মিয়া জানান, সড়ককে শৃঙ্খলাবদ্ধ রাখতে এবং সুন্দর বাসযোগ্য বাংলাদেশ গড়তে নিরাপদ সড়ক চাই সংগঠন সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।

গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) রুপল চন্দ্র দাস বলেন, মহাসড়কে যানজট ও দুর্ঘটনা রোধে আজকের এই অভিযানে ৬টি থ্রি হুইলার যানবাহন ও ২টি মোটরসাইকেল চালককে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.