• রবি. জুলাই ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালি ভিসা জটিলতার দ্রুত সমাধানের অনুরোধ জানিয়ে সাংবাদিক সম্মেলন

আগস্ট 31, 2024

দেশে অবস্থিত ইতালিয়ান দূতাবাসে ভিসা জটিলতার দ্রুত সমাধানের অনুরোধ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছে ইতালি রোমের অস্টিয়াবাসী। এসময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইতালি প্রবাসীদের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। এছাড়াও বন্যার্ত অসহায় মানুষের জন্য ত্রাণ সহযোগিতাও করেন তারা।

প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন, নুরুল আলম, সৈয়দ আসাদুজ্জামান, সৈয়দ সিরাজুল, জসীম উদ্দীন, মামুন আহমেদ, শুভ কামাল ও রেজাউল করিম।

দেশে ইতালিয়ান দূতাবাসে ভিসার অপেক্ষায় আটকা পড়া পাসপোর্ট সমস্যা সমাধানে ভিসা প্রসেসিং দ্রুত চালু এবং সহজ করতে, সাংবাদিক সম্মেলনে প্রবাসীরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড: ইউনুসের কাছে বিনীত অনুরোধ করেন।

এসময় ইতালি থেকে এনআইডি জটিলতা নিরসনের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের সেবা বৃদ্ধি ও সহযোগিতার বিষয়ও উঠে আসে।

সাংবাদিক সম্মেলনে জানান, প্রবাসীদের অন্যান্য সুবিধার সাথে ইতালিয়ান দূতাবাসে ভিসার সমস্যা সমাধানের ফলে বাংলাদেশীরা পাবে ইতালি আসার সুযোগ এবং বাড়বে রেমিট্যান্স প্রবাহ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.