• বুধ. সেপ্টে. ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি, ইতালির আয়োজনে পিঠা উৎসব

ডিসে. 30, 2023

ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি, ইতালির আয়োজনে বাঙালির ঐতিহ্যপূর্ণ সুস্বাদু পিঠা উৎসবে বেশ আগ্রহ নিয়েই প্রবাসী বাঙালিরা অংশগ্রহণ করে। দেশীয় কৃষ্টি সংস্কৃতির স্বাদ, নির্মল আনন্দের খোরাক যোগায় প্রাবাসীদের।

ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি ইতালির পরিচালক মোঃ কামাল হোসেন, মোঃ কাজল হোসেন ও সৈয়দ সুমনের সার্বিক ব্যবস্থাপনায় এবং সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় পরিবার পরিজন নিয়ে রোম প্রবাসীরা উপস্থিত ছিলেন।

যান্ত্রিক ও ব্যস্ত জীবনের ফাঁকে দেশি আমেজে একটু সময় কাটানো এবং বাংলাদেশি ঐতিহ্য প্রবাসীদের মাঝে তুলে ধরার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয় বলে জানান তারা।

হরেক রকম পিঠা-পুলি খেয়ে একদিকে যেমন তৃপ্তি পান, অন্যদিকে বাঙ্গালীর শীতকালীন পিঠা খাওয়ার ঐতিহ্যবাহী উৎসবের মাঝে নিজেকে জড়িয়ে ফেলেন অপার মহিমায়।

পসরা দিয়ে সাজানো পিঠা পরিদর্শন ও আপ্যায়ন শেষে লটারির মধ্য দিয়ে বিজয়ীদের এবং অংশগ্রহণকারী সকল নারীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া উপস্থিত সংবাদকর্মীদেরও বিশেষ পুরস্কার বিতরণ করে সংগঠনের নেতৃবৃন্দ।

চার শতাধিক সদস্যদের বৃহৎ সংগঠন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি শুধু দেশীয় সংস্কৃতিই নয়, বরং বড় পরিসরে ইতালিতে বাংলাদেশকে নতুন পরিচয়ে পরিচিতির প্রতাশ্যা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.