• শুক্র. সেপ্টে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মনফালকনে গরিঝিয়া শাখা ইতালি বিএনপির” আলোচনা ও প্রতিবাদ সভা

নভে. 6, 2023

নাজমুল হোসেন, ব্যুরো প্রধান ইতালি: ২৮ অক্টোবর ২০২৩ থেকে বিরোধী দলের উপর বর্তমান অবৈধ সরকারের নির্যাতন নিপীড়ন, ১৯৭১ সালের ২৫ মার্চ পরবর্তী পাক হানাদার বাহিনীর বর্বরতাকেও ছাড়িয়ে গেছে। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী যেমন অত্যাচার,নির্যাতন,গ্রেফতারে শান্তি কমিটির সহযোগিতা নিতেন ঠিক একই কায়দায় বর্তমান অবৈধ সরকারের আজ্ঞাবহ পুলিশ প্রশাসন স্থানীয় আওয়ামী কমিটির সহযোগিতায় বিরোধীদলের উপরএই হত্যাযজ্ঞ, নির্যাতন,

নিপীড়ন,গণগ্রেফতার চালিয়ে যাচ্ছে। স্বৈরাচারিতার মুখোশ পুরো উন্মোচিত করে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ গণগ্রেফতারের প্রতিবাদে “আলোচনা ও প্রতিবাদ সভার” আয়োজন করে মনফালকনে,গরিঝিয়া শাখা ইতালি বিএনপি।
তাৎক্ষণিকভাবে আয়োজিত প্রতিবাদ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হামীম হোসাইন।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মনফালকনে,গরিঝিয়া শাখা
ইতালি বিএনপির প্রধান উপদেষ্টা জনাব ফরিদুল ইসলাম আনিস,উপদেষ্টা এম এইচ কবির, রকিব ইলিয়াস, জামাল মিয়া, হান্নান মিয়া,সুহাগ মোল্লা।
এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিঃ সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান খান সোহেল, সহ সভাপতি ইদ্রিস হাওলাদার, এমডি মিজানুর রহমান খান,মিয়া মাসুম, আতাউর রহমান,সিনিঃ যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন খন্দকার,সহ সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক তারেক রহমান,দেলোয়ার হোসাইন,অর্থ বিষয়ক সম্পাদক শামীম আহমেদ,সহ অর্থ বিষয়ক সম্পাদক জিল্লু মিয়া,মুক্তিযোদ্ধা ও তথ্য বিষয়ক সম্পাদক ওমর ফারুক হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সহ সভাপতি মামুন মিয়া,সাবেক সাংগঠনিক সম্পাদক জহির ইসলাম, সদস্য ও যুবদল নেতা শাহপরান খন্দকার, নাসির লতিফ এবং যুবদলের অসংখ্য নেতাকর্মী।
আলোচনা সভায় আগামি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতী দিবস উদযাপন উপলক্ষ্যে পূর্ব প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সবশেষে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক তার জালাময়ী বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্ত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.