• শুক্র. সেপ্টে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অক্টো. 31, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মো. শেখ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন স্কুল-কলেজের প্রধান উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, প্রতিটি ইউনিয়নে আইন শৃঙ্খলা কমিটি রয়েছে সেই কমিটির সকল সদস্যকে প্রতি মাসে একবার সভা করতে হবে। আর কয়েকদিন পরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সেই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে অনেকেই গুজব ছড়িয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেইবিষয়ে সকলের সর্তক থাকতে হবে। তিনি আরও বলেন, দেশে একটি চক্র ধর্মীয় অনুষ্ঠান কে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে এবং এমন কোনো ঘটনা ঘটে গেলে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানাই।

৩১ অক্টোবর ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.