• শুক্র. সেপ্টে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ডেঙ্গুতে প্রাণ গেল এক গৃহবধূর

অক্টো. 30, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মিলু বেগম (৫৭) নামে এক গৃহবধূর মারা গেছে। রবিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিলু বেগম উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের বাসিন্দা।

সোমবার (৩০ অক্টোবর) সকালে ফরিদপুর সিভিল সার্জন অফিস থেকে গণমাধ্যমকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শনিবার বিকাল ৩ টার দিকে মিলু বেগম নামে এক গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাতে মারা যান তিনি।

৩০ অক্টোবর ২০২৩

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.