• শনি. সেপ্টে. ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিশ্ব আশেকে রাসুল আয়োজনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল

সেপ্টে. 26, 2023

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্ব আশেকে রাসুল রোম ইতালির আয়োজনে সেন্তসেল্লে আদর্শ বিদ্যা নিকেতনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশী কমিউনিটির অন্যতম প্রবীণ ব্যক্তিত্ব ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, সকল ভালো উদ্যোগ এবং ভালো কর্মকে আমাদের স্বাগত জানাতে হবে, কারণ ভাল কাজই এবাদত।

বিশ্ব আশেকে রাসুল রোম ইতালির পক্ষ হতে মোহাম্মদ আলী হায়দার দেওয়ান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন । আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ মিলাদ মাহফিল পরিচালনা করেন দেলোয়ার হোসেন। সাথে সহযোগিতা ছিলেন, সাঈদ, ফয়সাল এবং রাসেল।

এছাড়াও রোমের বিশ্ব আশেকে রাসুল সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষিকা সহ ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীরা কোরআন তেলোয়াত পাঠ করে। শেষে কেক কেটে বাচ্চাদেরকে চকলেট বিতরণ এবং আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.